×

ভারত

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রস্তুতি চলছে। এ বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেছে।

এছাড়া রেলপথের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় পর্যটক ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়া শুরু করেছে। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মিতালী এক্সপ্রেস ছাড়াও মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। এরপর থেকে মিতালী এক্সপ্রেসসহ আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাখাইনে দফায় দফায় বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

রাখাইনে দফায় দফায় বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App