×

ভারত

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

ছবি : সংগৃহীত

সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন লাদাখের বিশিষ্ট পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া না হলে অথবা সাংসদরা হাসপাতালে এসে তার সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো তার স্বামীর একটি বার্তা প্রকাশ করেন। ওই বার্তায় চলমান আন্দোলনে অংশ নেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে থাকা তরুণদের প্রতি সংহতি জানান তিনি।

বার্তায় ওয়াংচুক বলেন, “আজ আমার অনশনের ২৩তম দিন। শান্তিপূর্ণ আন্দোলনকারী তরুণদের ওপর যেভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে, তা দেখে আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনরত নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে অথবা সাংসদদের হাসপাতালে এসে আমার সঙ্গে দেখা করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার যেন দ্রুত শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করে। একই সঙ্গে আন্দোলনকারী তরুণদের শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে তিনি সরকার ও পুলিশের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের সংসদে গিয়ে তাদের দাবি ও ক্ষোভ তুলে ধরার সুযোগ দেওয়া হোক, যাতে সংকটের দ্রুত সমাধান সম্ভব হয়।

এর আগে সোমবার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করে। সংসদ ভবনের দিকে পদযাত্রাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, যা রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

সংসদের অধিবেশন চলাকালে হাজারো বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনের ভেতরে উপস্থিত ছিলেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App