×

ভারত

বিজেপি নেতার সঙ্গে ককরোচ প্রতিনিধিদলের বৈঠক, তিন দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম

বিজেপি নেতার সঙ্গে ককরোচ প্রতিনিধিদলের বৈঠক, তিন দাবি

ছবি : সংগৃহীত

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলমান আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

নাড্ডা বলেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রথমবারের মতো সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। এরপর সকাল ১১টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়। আলোচনায় আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে প্রাথমিক পর্যায়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। পরে বিকেল ৪টার দিকে তারা লিখিতভাবে দাবি-সংবলিত আবেদন জমা দেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তিনি ও আশুতোষ রাঙ্কা নাড্ডার বাসভবনে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। সেখানে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবির একটি লিখিত আবেদন তুলে দেওয়া হয়।

সৌরভ দাস বলেন, মন্ত্রী বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

আমেরিকার বাজারে যাবে ওষুধ, দাম কী হবে?

আমেরিকার বাজারে যাবে ওষুধ, দাম কী হবে?

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

পাহাড়ে দুটি অচল বিদ্যালয় পুনরায় চালু করল সেনাবাহিনী

পাহাড়ে দুটি অচল বিদ্যালয় পুনরায় চালু করল সেনাবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App