×

ভারত

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

জানা গেছে, নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কংগ্রেস নেতারা। এ সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ অব্যাহত রাখেন।

একপর্যায়ে পুলিশ বিক্ষোভস্থলে হস্তক্ষেপ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের আরও কয়েকজন নেতাকে হেফাজতে নেয়।

এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হলেও পরে তা বড় পরিসরের যুব আন্দোলনে রূপ নেয়।

আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তাদের অভিযোগ, গত মে মাসে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App