×

ভারত

শিক্ষার্থীদের দাবি

‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন গত সোমবার সহিংস হয়ে ওঠে। এদিন আন্দোলনরত শিক্ষার্থীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হন। তখন তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও মারধর করে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

এই আন্দোলনে যোগ দেওয়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। এরমধ্যে একটি হলো এই হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো:  যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে তাদের উভয়কে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।”

“আর তৃতীয়টি হলো যে ব্যক্তি (মোদি) এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন তার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।”

গতকাল মোদির বাসভবনের দিকে মার্চ শুরু করেন রাহুল গান্ধী। ওই সময় তাকে আটক করা হয়। যদিও আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে আজ সংবাদ সম্মেলন করেন তিনি।

রাহুল এতে বলেছেন, গতকাল যখন তাকে আটক করা হয় তখন এক পুলিশ সদস্য তাকে কানে কানে বলেন মোদি সরকারকে পতন যেন তারা ঘটান।

এছাড়া প্রশ্ন ফাঁস নিয়েও কথা বলেন রাহুল। তিনি বলেন, গত এক যুগে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু একবারও কাউকে বিচার বা জবাবদিহিতার আওতায় আনা হয়নি।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App