×

ভারত

বিধানসভা থেকে কুণাল ঘোষকে বের করে দিলেন স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

বিধানসভা থেকে কুণাল ঘোষকে বের করে দিলেন স্পিকার

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষকে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ জুলাই) রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বাজেট অধিবেশনের সময় এ ঘটনা ঘটে।

বিধানসভা সূত্রে জানা যায়, বিরোধীদলীয় চিফ হুইপ শেখ আখরুজ্জামান বক্তব্য দেওয়ার সময় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তার সামনে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি জানতে চান, বক্তাদের তালিকা থেকে কেন তার নাম বাদ দেওয়া হয়েছে।

শেখ আখরুজ্জামান বক্তব্য চালিয়ে যেতে থাকলেও কুণাল ঘোষ বারবার একই প্রশ্ন উত্থাপন করেন। এতে অধিবেশন কক্ষে উত্তেজনা সৃষ্টি হলে স্পিকার রথীন্দ্র বসু তাকে আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং সতর্ক করে বলেন, নির্দেশ না মানলে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হবে।

তবে কুণাল ঘোষ নির্দেশ না মানায় স্পিকারের নির্দেশে নিরাপত্তাকর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে সরিয়ে দেন। এ সময় তাকে বের করে নেওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে নিরাপত্তাকর্মীরা তাকে বহন করে কক্ষের বাইরে নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নির্বাচিত কোনো বিধায়ককে এভাবে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা বিরল বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিবাদ জানানোর বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। তার ভাষায়, এ ধরনের আচরণ বিধানসভার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, অতীতেও বিরোধী দলে থেকেও এমন পরিস্থিতি দেখা যায়নি। প্রবীণ সদস্য শেখ আখরুজ্জামানের দিকে যেভাবে এগিয়ে যাওয়া হয়েছে, তা অনভিপ্রেত এবং নিন্দনীয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, টিভি৯ বাংলা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App