×

ভারত

জামায়াতের ভুয়া চিঠি নিয়ে ভারতীয় মিডিয়া ও বিজেপির প্রোপাগান্ডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম

জামায়াতের ভুয়া চিঠি নিয়ে ভারতীয় মিডিয়া ও বিজেপির প্রোপাগান্ডা

ছবি : সংগৃহীত

দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতি সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামি বাংলাদেশ চিঠি দিয়েছে বলে ভারতের রিপাবিক নিউজ ও নিউজ-১৮ খবর প্রকাশ করেছে। তারা এটিকে ব্রেকিং নিউজ হিসেবেও প্রচার করেছে।

এতে বলা হয়েছে বাংলাদেশের এ রাজনৈতিক দল সিজেপিকে প্রকাশ্য সমর্থন দিয়েছে। এ সংবাদমাধ্যমগুলো সিজেপির বিক্ষোভকারীদের দুস্কৃতিকারী হিসেবেও অভিহিত করেছে।

এছাড়া বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি সংশ্লিষ্ট কয়েকটি এক্স অ্যাকাউন্ট থেকেও এ নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে। জন্তর মন্তরে চলমান আন্দোলনে বিদেশি রাজনৈতিক দল সংশ্লিষ্ট আছে এমনটি প্রমাণ করার চেষ্টা করেছে তারা।

তবে ভারতের সবচেয়ে বড় অলাভজনক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এএলটি নিউজ জানিয়েছে, যে চিঠি প্রচার করা হচ্ছে এটি আসলে ভুয়া। এমনকি চিঠিকে বাংলাদেশ বানানটিই ভুল আছে।

তারা বলেছে, ইংরেজি ‘Bangladesh’ এর জায়গায় লেখা হয়েছে `Bangladeshe’। এছাড়া চিঠিতে যে লোগো রয়েছে সেটির সঙ্গে জামায়াতে লোগের মিল নেই।

এছাড়া চিঠিতে অফিসিয়াল রেজিস্ট্রার্ড ঠিকানা ও রেফারেন্স নাম্বারও নেই। যা যে কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য। এরসঙ্গে জামায়াত যে প্যাড ব্যবহার করে বিবৃতি দেয় সেটির সঙ্গেও এটির মিল নেই।

প্রতিষ্ঠানটি বিভিন্ন এআই শনাক্তকরণ সাইট দিয়ে শনাক্ত করে দেখেছে এই চিঠিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা বেশি।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত সোমবার তারা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যাপক মারধর করে।

এখন এই আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট ও সরকার বিরোধী আন্দোলন হিসেবে প্রচার করার চেষ্টা করছে বিজেপি সংশ্লিষ্টরা।

সূত্র: এএলটিনিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App