×

ভারত

আজও উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় সিজেপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

আজও উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় সিজেপি

ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরদারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালেও দিল্লির যন্তর মন্তর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যন্তর মন্তরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে সিজেপির প্রধান অভিজিৎ দীপ বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে অনশনরত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

অভিজিৎ বলেন, আন্দোলনের ৩৪তম দিন এবং সোনম ওয়াংচুকের অনশনের ২৬তম দিন চলছে। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। তবে আমরা চাই না সোনম ওয়াংচুকের জীবনের ঝুঁকি তৈরি হোক। দেশের জন্য তার সুস্থ থাকা জরুরি।

তিনি অভিযোগ করেন, আন্দোলন ভণ্ডুল করতে বিজেপি বাইরের লোক ঢুকিয়েছে। তার দাবি, আন্দোলন এক মাস ধরে শান্তিপূর্ণভাবে চললেও এখন পরিকল্পিতভাবে পাথর নিক্ষেপ করে সিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি পুলিশও গাড়িতে করে পাথর এনে পরিস্থিতি উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার সন্ধ্যার পর যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকে। ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। এ সময় কয়েক দফা পাথর নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের পর যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের পাশাপাশি কিছু সমাজবিরোধী ব্যক্তি নিরাপত্তাকর্মীদের লাঠি ছিনিয়ে নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন : শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

এর আগে, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির ডাকা সংসদ অভিযানে সোমবার দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী নেতারা। পরে তাদের আটক করে পুলিশ।

বুধবার সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানান, তিনটি দাবিতে বিরোধীরা অনড় রয়েছে। সেগুলো হলো— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

রান্না করতেই মাংসের রং সবুজ, এলাকায় তুমুল চাঞ্চল্য

রান্না করতেই মাংসের রং সবুজ, এলাকায় তুমুল চাঞ্চল্য

দীর্ঘ বিরতির পর ঢাকার বাতাসে স্বস্তির নিশ্বাস

দীর্ঘ বিরতির পর ঢাকার বাতাসে স্বস্তির নিশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App