×

ভারত

প্রশ্নফাঁস ইস্যুতে ফের মুখোমুখি মোদী-রাহুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

প্রশ্নফাঁস ইস্যুতে ফের মুখোমুখি মোদী-রাহুল

ছবি : সংগৃহীত

নিট প্রশ্নফাঁস ইস্যুতে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ঘোষণাকে যথেষ্ট নয় বলে মন্তব্য করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের ব্যর্থতার কারণে। এখন শুধু ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা দিয়ে সেই দায় এড়ানো যাবে না।

রাহুলের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রশ্নফাঁস ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। গত এক দশকে দেশে অন্তত ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। বরং দায়ীদের রক্ষা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন : প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

এ ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন কংগ্রেস নেতা। তার দাবিগুলো হলো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশের শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে।

রাহুল গান্ধী বলেন, প্রশ্নফাঁসের মতো গুরুতর ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদ ছাড়াই উচিত ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের ধারাবাহিক ব্যর্থতার পরও ধর্মেন্দ্র প্রধান এখনো দায়িত্বে বহাল রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন তিনি।

এদিকে নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। দিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন অব্যাহত রয়েছে। সংসদ চত্বরেও কংগ্রেসসহ বিরোধী দলের সংসদ সদস্যরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কোনো দিন রায় হতে পারে কাদেরসহ যে ৭ জনের

মানবতাবিরোধী অপরাধ যে কোনো দিন রায় হতে পারে কাদেরসহ যে ৭ জনের

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App