×

ভারত

বারবার আলোচনার প্রস্তাব মোদি সরকারের, প্রত্যাখ্যান সিজেপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

বারবার আলোচনার প্রস্তাব মোদি সরকারের, প্রত্যাখ্যান সিজেপির

ছবি : সংগৃহীদত

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনের মুখে চাপে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় এবার আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। তবে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের পাঠানো একাধিক আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বার্তা সংস্থা পিটিআইকে জানান, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিজেপির কাছে আনুষ্ঠানিকভাবে চারবার আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিতেন্দ্র সিং বলেন, শিক্ষার্থীদের স্বার্থে সরকারের আলোচনার দরজা এখনো খোলা রয়েছে। তাদের সুবিধাজনক সময় ও স্থানে আলোচনায় বসতে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে কোনো ধরনের অহমিকা বা অনড় অবস্থান সরকারের নেই।

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার কার্যালয় বা বাসভবনসহ যেকোনো সুবিধাজনক স্থানে বৈঠক আয়োজন করা যেতে পারে। আলোচনায় তিনি নিজে এবং জে. পি. নাড্ডা উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন।

তবে সরকারের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিজেপি। সংগঠনটির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বলেন, কোনো মন্ত্রীর কার্যালয় বা সরকারি বাসভবনে গিয়ে আলোচনা করার প্রশ্নই ওঠে না।

তাদের ভাষ্য, প্রকৃত জবাবদিহির জায়গা হলো সাধারণ মানুষের আদালত, যা বর্তমানে দিল্লির যন্তর-মন্তরে গড়ে উঠেছে। মন্ত্রীদের সেখানে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকলে যন্তর-মন্তরের কাছাকাছি নিরপেক্ষ স্থানে আলোচনার আয়োজন করা যেতে পারে।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সিজেপি জানিয়েছে, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর-মন্তরের আন্দোলনস্থল ত্যাগ করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App