×

ভারত

দিলীপ ঘোষ

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে

ছবি : সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ ও পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দিলীপ ঘোষ।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট/NEET) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর-মন্তরে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলন ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারবিরোধী কর্মসূচিতে সক্রিয়। তাদের লক্ষ্য সংসদ অধিবেশন চলাকালে রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

তিনি দাবি করেন, আন্দোলনের পেছনে এমন কিছু গোষ্ঠী রয়েছে, যারা বিভিন্ন সময় কৃষক, শিক্ষার্থী ও নারী অধিকার আন্দোলনসহ নানা কর্মসূচিতে সক্রিয় ছিল।

দিলীপ ঘোষ আরও বলেন, অতীতেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এবং এবারও হবে না বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া আন্দোলনের পেছনে বিদেশি শক্তির প্রভাব থাকার অভিযোগও তোলেন বিজেপির এই নেতা। তার দাবি, কিছু ব্যক্তি বিদেশি স্বার্থে কাজ করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে দেশের মানুষ এখন এসব বিষয়ে সচেতন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষের এসব মন্তব্য নিয়ে আন্দোলনকারী সংগঠন সিজেপি বা বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, মামলা

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, মামলা

রাজস্বে বড় ঘাটতির পর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করল এনবিআর

রাজস্বে বড় ঘাটতির পর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করল এনবিআর

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে

দিলীপ ঘোষ ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে

হাইকোর্টে এক দিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

হাইকোর্টে এক দিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App