×

ভারত

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রভনীত সিং বিট্টু। শুক্রবার (২৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করা বিট্টু আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে কাজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। গত জুন মাসে তার রাজ্যসভার সদস্যপদের মেয়াদও শেষ হয়েছে।

পদত্যাগের আগে বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে একটি চিঠি পাঠান রভনীত সিং বিট্টু। চিঠিতে তিনি রাজ্যের বিভিন্ন বিচারাধীন উন্নয়ন প্রকল্প দ্রুত নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি উল্লেখ করেন, দীর্ঘসূত্রতার কারণে পাঞ্জাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। এসব প্রকল্প দ্রুত শেষ হলে রেল যোগাযোগ উন্নত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, শিল্প খাতের বিকাশ সহজ হবে এবং যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে বলে তিনি মত দেন।

বিট্টুর ভাষ্য, পাঞ্জাবের সার্বিক উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে এসব প্রকল্পের দ্রুত বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App