×

ভারত

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা থেকে পদত্যাগ করেছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করেননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, বুধবার সকালেই রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস ছিল। তিনি লেখেন, “হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।”

পদত্যাগের কারণ প্রসঙ্গে তিনি বলেন, এখনই সবকিছু জানানোর সময় আসেনি। দীর্ঘদিন টেলিভিশনের স্টুডিওতে নির্ভয়ে নিজের মতামত তুলে ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে। নতুন পথচলা কবে শুরু হবে, সেটিও পরে জানা যাবে।

পরে দেওয়া আরেকটি বার্তায় ময়ূখ জানান, তার এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। ২০২৫ সাল থেকেই তিনি বিষয়টি নিয়ে ভাবছিলেন। ভবিষ্যতে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন টকশো ও সংবাদ বিশ্লেষণে অংশ নিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ ব্যাপক আলোচনায় আসেন। বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, সার্বভৌমত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তার বিভিন্ন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

তবে রিপাবলিক বাংলা ছাড়ার পর তিনি কোন গণমাধ্যমে যোগ দিচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App