×

ভারত

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

ছবি: সংগৃহীত

এক বছর ধরে ঘরের ভেতর নিঃসঙ্গ পড়ে ছিল ৫২ বছর বয়সী এক নারীর মরদেহ। প্রতিবেশীদের কেউ টের পাননি, স্বজনেরাও নেননি খোঁজ। শেষ পর্যন্ত দেহটি কঙ্কালে পরিণত হওয়ার পর সেই নারীর মৃত্যুর খবর জানতে পারে পুলিশ।

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার একটি দোতলা বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া কঙ্কালটি দাক্ষায়িণী নামের এক নারীর বলে শনাক্ত করা গেছে। পুলিশের ধারণা, প্রায় এক বছর আগেই তার মৃত্যু হয়েছিল। তবে এতদিন ঘরের ভেতরে লাশটি পড়ে থাকলেও বিষয়টি প্রতিবেশীদের কারও নজরে আসেনি।

প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ জানায়, স্বামী ও সন্তানের মৃত্যুর পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন দাক্ষায়িণী এবং বাগালাগুন্টের হাভানুর লেআউট এলাকায় তিনি একাকী জীবনযাপন করছিলেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। পরবর্তীতে তার একমাত্র ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, মৃত্যুর পর এই দীর্ঘ এক বছরে দাক্ষায়িণীর মেয়ে কিংবা জামাতা কেউই তার কোনো খোঁজ নিতে আসেননি।

ঘটনার পর বাগালাগুন্টে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App