×

ভারত

মৃতদেহের মাংস খেয়ে উল্লাস ‘অঘোরী’ সাধুর, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

মৃতদেহের মাংস খেয়ে উল্লাস ‘অঘোরী’ সাধুর, অতঃপর...

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনে শ্মশানের চিতা থেকে মরদেহের মাংস খাওয়ার অভিযোগে এক ‘অঘোরী’ সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম পুলিশ কালী ওরফে নন্দ গিরি। তিনি নিজেকে কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’ হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জয়িন পৌর করপোরেশন এলাকার চক্রতীর্থ শ্মশানে ঘটনাটি ঘটে। গত ৩১ আগস্ট ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ওই ব্যক্তিকে জ্বলন্ত চিতার সামনে অবস্থান করতে এবং চিতা থেকে কিছু তুলে খেতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনাটি সেনাপতি কাল ভৈরব কমিটির নজরে এলে তারা জীবজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

পরে শ্মশানে অনধিকার প্রবেশ, অন্ত্যেষ্টিক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি এবং মানবদেহের অবমাননার অভিযোগে নন্দ গিরিকে গ্রেপ্তার করা হয়।

জীবজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতীক শর্মা জানান, অভিযুক্ত নিজেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন। প্রাথমিক তদন্তের পর ভারতীয় ন্যায় সংহিতার ৩০১ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নগর পুলিশ সুপার পুষ্পা প্রজাপতি জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

এদিকে জুনা আখাড়ার মহামণ্ডলেশ্বর শৈলেশানন্দ গিরি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, প্রথা বা সাধনার নামে সভ্য সমাজে এ ধরনের অমানবিক ও নিন্দনীয় কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

৩ দিন ভারী বৃষ্টির আভাস

৩ দিন ভারী বৃষ্টির আভাস

তিক্ততা ভুলে আগামীতে একসঙ্গে কাজ করতে চাই

খন্দকার মোশাররফ তিক্ততা ভুলে আগামীতে একসঙ্গে কাজ করতে চাই

আগাম তরমুজের আশায় ১ হাজার ২০ হেক্টর জমি অনাবাদী

আগাম তরমুজের আশায় ১ হাজার ২০ হেক্টর জমি অনাবাদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App