×

ভারত

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় শুক্রবার প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সময় কালো মেঘে ঢেকে যায় আকাশ। দিনের পরবর্তী সময়ে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়াসহ আরও ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে বাইরে বের হওয়া অনেক মানুষ হঠাৎ বৃষ্টির কবলে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন তারা।

আইএমডির তিন ঘণ্টা পরপর বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, পালামে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, নজফগড়ে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দিল্লির বেশিরভাগ পর্যবেক্ষণ কেন্দ্রে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

দুপুর ২টা ১৫ মিনিটে দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, পরবর্তী দুই ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দিল্লির অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী তিন ঘণ্টায় দিল্লির বেশিরভাগ এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এর আগে গত ২৫ আগস্টও ভারী বৃষ্টির কারণে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ওই সময় রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App