×

ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য ভারতের কাছে নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

এর আগে ভারত জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে একটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরের জন্য দ্বিপক্ষীয় আমন্ত্রণ। অন্যটি ছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ।

তবে আমন্ত্রণ পাওয়ার পরও তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দিল্লি সফর নিয়ে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ব্রিকস সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত বর্তমানে জোটটির সভাপতির দায়িত্বে রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের আমন্ত্রণ জানানোর রীতি রয়েছে। এরই ধারাবাহিকতায় বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারের বিষয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

এর আগে আগস্টে ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রচারের পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। সে সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ জানানো হয়।

ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের নিজস্ব আয়োজন এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।

তবে সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার কোনো মন্তব্য না করে নীরব অবস্থান বজায় রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App