×

ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

ছবি : সংগৃহীত

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমার কাছে কোনো আপডেট নেই।’ তার এই বক্তব্যের ফলে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ কিংবা নয়াদিল্লি সফর এখনো নিশ্চিত হয়নি।

তবে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জয়সওয়াল। ঢাকায় সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে গঠনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ব্রিকসের ১১ সদস্য দেশের নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানায় নয়াদিল্লি।

তবে সম্মেলন ঘনিয়ে এলেও তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না, কিংবা তার পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যেও এ বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন এবং প্রধানমন্ত্রীর ভারত সফর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App