×

ভারত

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

ছবি : সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সব দেশপ্রেমিক ও তেরঙ্গাপ্রেমী মানুষকে জাতীয় পতাকা নিয়ে দিল্লির সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার অনুরোধ জানান তিনি।

অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’

যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ আয়োজনের আহ্বান জানান তিনি। জাতীয় পতাকা দেশের গৌরব এবং তা ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান সিজেপির প্রতিষ্ঠাতা।

গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App