×

ভারত

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো মডেল অনুসরণ করে ভারতে ক্ষমতার পালাবদল ঘটাতে চায় কংগ্রেস—এমন অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের আন্দোলনের আড়ালে রয়েছে সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা।

শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লখনউয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনাথ সিং।

তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের জন্য যে মডেল দেখা গেছে, কংগ্রেসও ভারতে সেই পথ অনুসরণ করতে চায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করা কিংবা সিইসির বিরুদ্ধে প্রতিবাদ জানানোই কংগ্রেসের মূল লক্ষ্য নয়; বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে সরকারকে ক্ষমতাচ্যুত করাই দলটির উদ্দেশ্য।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল।

১৯৯৩ সালের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই বছর নির্বাচন কমিশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনার নবীন চাওলাকে অপসারণের সুপারিশ করেছিলেন। কিন্তু পরে কংগ্রেস সরকার নবীন চাওলাকেই প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করে।

রাজনাথ সিংয়ের দাবি, ১৯৯৩ সালের আগে ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য ভোটার কার্ডের ব্যবস্থা ছিল না। ভোটার পরিচয়পত্র চালুর পর থেকে কংগ্রেস আর এককভাবে সরকার গঠন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের এসআইআরবিরোধী আন্দোলন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ নিয়েও প্রশ্ন তোলেন রাজনাথ। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি তোলার আড়ালে স্বাধীনভাবে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে দলটি।

এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও সতর্ক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্র কাউকে সহিংসতার আশ্রয় নেওয়ার অধিকার দেয় না।

রাহুল গান্ধীকে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, ‘রাহুল বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলার রাজনীতি করছেন।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে : প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে : প্রতিমন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App