×

ভারত

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এর অংশ হিসেবে শুক্রবার ও শনিবারের জন্য দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে কর্মসূচি ঘিরে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সেন্ট্রাল পার্কে সিজেপির ‘তিরঙ্গা মার্চ’ বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা করার কথা রয়েছে।

গত মঙ্গলবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এ পদযাত্রার ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে তারা।

যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকায় সিজেপি সেন্ট্রাল পার্ককে কর্মসূচির স্থান হিসেবে বেছে নিয়েছে। শুক্রবারের কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কর্মসূচিতে অংশ না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। অন্যদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে।

সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। বৈঠক শেষে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের পরিকল্পনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একেবারে শেষ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App