×

ভারত

মাঝ আকাশে খুলে গেল দরজা, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

মাঝ আকাশে খুলে গেল দরজা, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বড় ধরনের বিপত্তিতে পড়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছেন অ্যাম্বুলেন্সটির পাইলট। পরে এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নারীও মারা গেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকায় অবতরণের পর অঞ্জনা ভৌমিক নামে ওই রোগীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মারা যাওয়া ওই নারী ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ‘ভারতীয়’ বলে উল্লেখ রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। বিমানটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল।

বিমানের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে টিতে মোট সাতজন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

রাড্ডা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম

রাড্ডা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App