×

ভারত

‘গুলির জবাব হবে গুলিতে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

‘গুলির জবাব হবে গুলিতে’

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি স্পষ্ট করে বলেছেন, মুম্বাইয়ে গ্যাং-সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না।

রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন একনাথ শিন্ডে। এ সময় অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শিন্ডে বলেন, ১৯৯০-এর দশকে মুম্বাইয়ে গ্যাং-সংঘাতের সময় যেভাবে অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলা হয়েছিল, আবারও তেমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘এর জবাব হবে পাল্টা জবাব, গুলির জবাব গুলিতে।’

এদিকে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সোমবার (১৯ অক্টোবর) নাগপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশ ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।

ফড়নবিস বলেন, ‘এই ঘটনায় যে গোষ্ঠী বা ব্যক্তি জড়িত থাকুক না কেন, কেউ রেহাই পাবে না। কেউ এ ধরনের হুমকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাকে কীভাবে সামলাতে হয়, তা মুম্বাই পুলিশের জানা আছে।’

মুখ্যমন্ত্রী আরও জানান, হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও শনাক্ত করা হবে। তাঁরা মহারাষ্ট্রের বাইরে কিংবা বিদেশে অবস্থান করলেও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নেওয়ার বিষয়ে ফড়নবিস বলেন, এ জন্য ইতোমধ্যে অনুরোধ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। অন্য রাজ্যে অবস্থানরত সন্দেহভাজনদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। বিদেশে থাকা ব্যক্তিদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। এ ঘটনায় অভিনেতার গাড়িচালকসহ দুজন আহত হন। তবে টাইগার শ্রফ নিজে গুলিবিদ্ধ হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App