×

আন্তর্জাতিক

সু কির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৬:৪৭ পিএম

সু কির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি‘র পাশে সহযোগী উইন তেইন। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু কির সহযোগীকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সহযোগী উইন তেইনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

৭৯ বছরের হতেইন সু কির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সিনিয়র নেতা ছিলেন। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর পর তাকে গ্রেপ্তার করা হয়। উইন তেইনই প্রথম রাজনীতিবিদ যাকে সামরিক জান্তা বিচার শেষে কারাদণ্ড দিল।

সাবেক আইনপ্রণেতা উইন তেইন দীর্ঘদিনের কারাভোগী রাজনীতিবিদ। এর আগের সামরিক শাসনামলেও তিনি কারাদণ্ড ভোগ করেছেন। তাকে সু কির ডান হাত হিসেবে বিবেচনা করা হয়।

উইন তেইনের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App