×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছরের শিশুর জন্য ফাইজারের টিকা অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছরের শিশুর জন্য ফাইজারের টিকা অনুমোদন

প্রতীকি ছবি

করোনা মহামারি প্রতিরোধে পাঁচ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ অনুমোদন দেয়।

ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের দুই কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঁচ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সে সময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পাঁচ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ বিশ্বের হাতেগোনা মাত্র কয়েকটি দেশ অল্পবয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। ফাইজারের টিকা অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রও এই তালিকায় যুক্ত হলো।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে জানিয়েছেন, একজন মা ও চিকিৎসক হিসেবে আমি এটা জানি যে- আজকের এই অনুমোদনের জন্য এতদিন ধরে শিশুদের বাবা-মা, কেয়ার গিভার, স্কুল স্টাফ এমনকি শিশুরাও অপেক্ষা করছিলেন।

তার ভাষায়, ছোট ও অল্পবয়সী শিশুদের টিকার দেওয়ার মাধ্যমে স্বাভাবিক পরিবেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে পারি আমরা।

এদিকে চলতি সপ্তাহেই ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষ জানিয়েছিল যে, শিশুদের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী হওয়ায় মার্কিন সরকার পাঁচ কোটি ডোজ তাদের কোভিড ১৯ টিকা কিনেছে। এমনকি পাঁচ বছরের কমবয়সী শিশুদেরকেও এ হিসাবে মধ্যে রেখে টিকা নিয়েছে দেশটি।

এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এ ছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে এফডিএ’র অনুমোদনের পর এখন দেশটির প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু নতুন করে ফাইজারের টিকার আওতায় আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App