×

আন্তর্জাতিক

ভারতে ভেজাল মদ পানে ২৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৩:১৩ পিএম

ভারতে ভেজাল মদ পানে ২৪ জনের মৃত্যু

প্রতীকি ছবি

ভারতের বিহারের গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত ২ দিনে ভেজাল মদ পানে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে।

জানা যায়, ৪ নভেম্বরের পর মদ খেয়ে মারা গিয়েছেন আটজন ব্যক্তি। ওই আটজনই বেটিয়াহের তেলহুয়া গ্রামের বাসিন্দা। অন্য একটি জেলা গোপালগঞ্জেও বেড়েছে এই ধরনের সন্দেহজনক মৃত্যুর সংখ্যা। সেখানে সবমিলিয়ে মারা গিয়েছেন ১৬ জন। যদিও এই মৃত্যু যে বিষ মদ খেয়েই হয়েছে, তা স্পষ্টভাবে বলেনি দুই জেলার প্রশাসন। খবর ওয়ান ইন্ডিয়ার।

গত দশদিনে তৃতীয়বার এ ধরনের মৃত্যু হল উত্তর বিহারে। রাজ্যের মন্ত্রী জনক রাম বলেন, যে ব্যক্তিদের মৃত্যু সন্দেহজনক মদ খেয়ে হয়েছে। তাদের বাড়িতে গিয়েছিলাম আমি। আমাদের সরকারের বদনাম করতে এটি একটি ষড়যন্ত্র হতেই পারে।

গোপালগঞ্জের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আনন্দ কুমার বলেন, মহম্মদপুর গ্রামেও কিছু ব্যক্তি এই ধরনের সন্দেহজনক উপসর্গ নিয়েই মারা গিয়েছেন। এখনও অটোপসি রিপোর্ট এসে পৌঁছোয়নি। তাই তাদের মৃত্যুর কারণ এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবমিলিয়ে তিনটি দল এর তদন্ত করছে।

স্থানীয় পুলিশ জানায়, কিছু ব্যক্তির অন্তেষ্টিক্রিয়া করে ফেলেছে তাদের পরিবার। চিকিৎসারত অবস্থাতেই মারা যায় চারজন। দু'জন আবার মারা যায় হাসপাতালে পৌঁছোনোর পথেই।

এই কাণ্ডে চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ২ ও ৩ তারিখ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

জানা গেছে, মূলত শিডিউল কাস্ট সম্প্রদায়ভুক্ত ২০ জন এই পানীয় খেয়েছিলেন। স্থানীয় মদ বিক্রেতাদের কাছ থেকেই পেয়েছিলেন সেটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App