×

আন্তর্জাতিক

কারাগারে বিয়ে করবেন জুলিয়ান অ্যাসাঞ্জ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৭:৩৯ পিএম

কারাগারে বিয়ে করবেন জুলিয়ান অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের কারাগারে বন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে তার দীর্ঘদিনের প্রেমের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ের অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে উইকিলিকসের এ সহ-প্রতিষ্ঠাতা দেশটির বেলমার্শ কারাগারে বন্দি আছেন।

কারা বিভাগ বলছে, অন্য কারাবন্দিদের মতো প্রচলিত নিয়মে অ্যাসাঞ্জের আবেদন বিবেচনায় নিয়ে বিয়ের অনুমতি দিয়েছেন কারা গভর্নর। যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী বন্দিরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সব খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হয় তাদের। এ আইন মেনেই অ্যাসাঞ্জ এবং স্টেলা কারাগারেই বিয়ে করবেন। খবর বিবিসির।

ইতোমধ্যেই জুলিয়ান অ্যাসাঞ্জ ও স্টেলা মরিসের দুই সন্তান জন্ম নিয়েছেন। স্টেলা মরিস বলেন, অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করার সময় গর্ভধারণ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আইনজীবী স্টেলা মরিসের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জের পরিচয় হয় ২০১১ সালে। তখন জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন স্টেলা। সেসময় প্রায় প্রতিদিন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জকে দেখতে যেতেন স্টেলা মরিস। গত বছর তিনি এক সাক্ষাৎকারে জানান, ওই দূতাবাসেই অ্যাসাঞ্জকে ভালোভাবে জানতে পারেন তিনি। ২০১৫ সাল থেকে অ্যাসাঞ্জের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এর দুই বছর পর সম্পন্ন হয় তাদের বাগদান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App