×

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:৩২ এএম

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তার দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন তিনি।

এর আগে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন এ ফরাসি প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেও আক্রান্ত হলেন করোনায়। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভির।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, জ্যঁ ক্যাসটেক্স আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন এবং এ অবস্থায় তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। আর তাই সংক্রমণ কমিয়ে আনতে এবং মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ইউরোপের বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশব্যাপী লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App