×

আন্তর্জাতিক

ওমরাহ ছাড়াই কাবাঘর তাওয়াফের অনুমতি বাদশাহ সালমানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১০:১৯ পিএম

ওমরাহ ছাড়াই কাবাঘর তাওয়াফের অনুমতি বাদশাহ সালমানের

পবিত্র কাবাঘর

ওমরাহ ছাড়াই পবিত্র কাবাঘর তাওয়াফ বা প্রদক্ষিণ করার অনুমতি দিয়েছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এ সুযোগ দিতে ইতোমধ্যে এতমারনা অ্যাপে ‘তাওয়াফ’ আইকন যোগ করা হয়েছে। এ অপশন থেকে ওমরাহ পালনের ইচ্ছা না রেখেও মুসল্লিরা তাওয়াফের নিবন্ধন করতে পারবেন।

সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণাপত্রে উল্লেখ করেছে, এতমারনা অ্যাপ্লিকেশনে বৃহস্পতিবার থেকে মুসল্লিরা এ সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে তাওয়াফের নিবন্ধন সংবলিত আইকন যোগ করা হয়েছে এ অ্যাপে। এর মাধ্যমে সহজেই তাওয়াফের অনুমতি পাবেন মুসল্লিরা। খবর সৌদি গেজেটের।

জানা গেছে, শাহী মসজিদের নীচতলায় ওমরাহ পালন করতে চান না এমন মুসল্লিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে পারবেন। মসজিদ পরিচালনা কমিটি এসব মুসল্লিদের তাওয়াফের জন্য তিনটি সময় নির্ধারণ করেছেন। সকাল সাতটা থেকে ১০টা, রাত ৯টা থেকে ১১টা ৫৯ মিনিট এবং মধ্যরাত ১২টা থেকে ভোররাত তিনটা পর্যন্ত তাওয়াফের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এ সময়ে উমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাই তাওয়াফের সুযোগ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App