×

আন্তর্জাতিক

বুস্টার ডোজের জন্য দীর্ঘায়িত হবে করোনা মহামারি: ডব্লিউএইচও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩০ পিএম

বুস্টার ডোজের জন্য দীর্ঘায়িত হবে করোনা মহামারি: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস

ধনী দেশগুলোর ঢালাওভাবে বুস্টার কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাপী টিকা বণ্টনে অসাম্য বাড়ছে এবং এই অসাম্য করোনা মহামারি আরও দীর্ঘায়িত হবে। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক ধনী দেশগুলোতে শুরু হওয়া বুস্টার ডোজ বিষয়ক কর্মসূচির সমালোচনা করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, বিশ্বব্যাপী করোনার অধিক ঝুঁকিতে অবস্থান করছেন যারা, তাদের বড় একটি অংশ এখনও টিকা পাননি। অন্যদিকে ধনী দেশগুলোর বেশিরভাগ নাগরিক ইতোমধ্যেই করোনার দুই ডোজ সম্পূর্ণ করে ফেলেছেন। উপরন্তু তাদেরকে এখন টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। খবর সিএনবিসি, আল জাজিরা ও ভয়েস অব আমেরিকা।

তিনি বলেন, ধনী দেশগুলোর এই ঢালাও বুস্টার কর্মসূচি করোনা মহামরির সমাপ্তি টানার বদলে তাকে আরও দীর্ঘায়িত করবে। পাশাপাশি, এই ভাইরাসের নিত্যনতুন ধরন আসার সুযোগও তৈরি করবে। কারণ, যারা এখনও করোনা টিকার ডোজ পাননি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার তাদের বেশি থাকবে। ফলে ভাইরাসটির অভিযোজনের প্রবণতাও থাকবে বেশি।

করোনা টিকা বাজারে আসার পর থেকেই বিশ্বে করোনা টিকা বণ্টনে অসাম্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডব্লিউএইচও। সংস্থার পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, বিশ্বের ধনী দেশগুলোর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি যেখানে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, সেখানে দরিদ্র ও উন্নয়নশীল অনেক দেশ এখন পর্যন্ত পর্যাপ্ত ডোজের অভাবে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গেব্রিয়েসুস বলেন, শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে, করোনার টিকা বাজারে এসেছে এক বছর আগে। অথচ এখনও আফ্রিকার প্রতি চার জন স্বাস্থ্যকর্মীর তিন জনই টিকা পাননি। যতদিন পর্যন্ত আমরা পুরো বিশ্বকে টিকার আওতায় না আনতে পারছি...ততদিন পর্যন্ত মহামারির সমাপ্তি টানা সম্ভব হবে বলে আমার মনে হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App