×

আন্তর্জাতিক

৭ দশক পর যে চিঠি পৌঁছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:১৭ এএম

৭ দশক পর যে চিঠি পৌঁছালো

প্রাপকের অপেক্ষায় ৬৮ বছর আগের একটি চিঠি

১৯৫৩ সালে কোপেনহেগেন থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটার এডওয়ার্ড নেলসনের বাড়ির ঠিকানায় পাঠানো হয় একটি চিঠি। চিঠিটি লিখেছিলেন নেলসনের মেয়ে ও তার স্বামী। তাতে লেখা হয় নবজাতক জিমের জন্মের সুখবর। পত্র ঠিকই পৌঁছেছিল যথা ঠিকানায়। কিন্তু প্রায় সাত দশক পর।

ততদিনে বাড়িটি হাত বদল হয়েছে দুবার সঙ্গে গত হয়েছেন প্রাপক। তার উত্তরাধিকারীর কাছে আরও আগেই জিমের মৃত্যুর খবর পৌঁছে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে ৬৮ বছর আগের চিঠির জন্য প্রাপকের সন্ধান করা হয়। দু'দিন পর খোঁজ মেলে চিঠিতে উল্লিখিত প্রাপকের নাতনি কোনি অ্যান্ডারহোলমের।

অ্যান্ডারহোলম জানান, যে ঠিকানায় চিঠিটি আসে সেখানে তার নানা-নানি থাকতেন। তাদের মৃত্যুর পর বাড়িটি তার মা পান। তিনি সেটি বিক্রি করে দেন। এখন ওই বাড়িতে থাকেন সুসান নরডিন দম্পতি। সম্প্রতি তিনি বাড়ির মেইলবক্স খুললে চিঠিটি পান। তাতে যে নবজাতকের জন্মের সুসংবাদ দেওয়া হয় তিনি তার ভাই।

ওই সময় তার বাবা কর্মসূত্রে জার্মানিতে থাকতেন। তবে তার বাবা-মা কোপেনহেগেনে গেলে জিমের জন্ম হয়। সন্তান জন্মের সুখবর জানিয়ে আটলান্টিকের ওপার থেকে মা-বাবাকে চিঠি লেখেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে নতুন ২ মুখ, কাল প্রজ্ঞাপন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে নতুন ২ মুখ, কাল প্রজ্ঞাপন

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় পুড়লো তারা

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় পুড়লো তারা

নিরাময়কেন্দ্রের আড়ালে হারুনের বন্দিশালা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিরাময়কেন্দ্রের আড়ালে হারুনের বন্দিশালা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মিয়ানমার থেকে ২৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

মিয়ানমার থেকে ২৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App