×

আন্তর্জাতিক

ওমিক্রনের আতঙ্কের মধ্যেই নতুন করোনা ‘ইহু’, আক্রান্ত অন্তত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৭ পিএম

করোনার রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগের শেষ হতে না হতে ফের ভাইরাসের নতুন রূপের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। এমনই দাবি করেছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী। ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা কভিডের এই রূপের নাম দিয়েছেন ইহু। নতুন এ ধরন ওমিক্রনের চেয়ে বেশিবার মিউটেশন হয়েছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, হয়তো করোনা ভাইরাসের নতুন এ ধরনের উৎপত্তি মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে। ফ্রান্সের মার্সেই শহরে করোনার নতুন ধরন ইহু বা বি.১.৬৪০.২-তে আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। তাদের আক্রান্ত হওয়ার সঙ্গে ক্যামেরুনে ভ্রমণের সম্পর্ক রয়েছে।

গবেষকদের দাবি, নতুন এ ধরনে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ভাইরাসের নতুন এ রূপ কতটা সংক্রামক তা এখনো স্পষ্ট করেননি গবেষকরা। শুধু একটি দেশে ‘ইহু’তে আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং একে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লেখেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ংকর হবে তা কিন্তু নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

দক্ষিণ আফ্রিকায় ২৪ নভেম্বর করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এর পর থেকে বিশ্বের প্রায় ১০০ দেশে ছড়িয়ে পড়েছে এটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত দুই হাজার মানুষ এ ধরনে আক্রান্ত হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৩০ লাখ ৮৫ হাজার মানুষ ও মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬৭ হাজার ৮১৯ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App