×

আন্তর্জাতিক

কেট মিডলটন: ডায়নার পর আলো ছড়ানো রাজবধূ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

কেট মিডলটন: ডায়নার পর আলো ছড়ানো রাজবধূ

ব্রিটিশ রাজবধূ কেট উইলিয়ামস

কেট মিডলটন: ডায়নার পর আলো ছড়ানো রাজবধূ
কেট মিডলটন: ডায়নার পর আলো ছড়ানো রাজবধূ
কেট মিডলটন: ডায়নার পর আলো ছড়ানো রাজবধূ
সৌন্দর্য ও আভিজাত্যে প্রিন্সেস ডায়না নিজের পাশাপাশি রাজ পরিবারের সম্মানও বাড়িয়ে তুলেছিলেন। সে ধারাবাহিকতায় তারই পুত্রবধূ কেট মিডলটন রূপ মাধুর্য আর আভিজাত্য চর্চার সে ঐতিহ্যকে তুলে ধরছেন। এই তো ক্যামব্রিজের রাজবধূ আজ রবিবার (৯ জানুয়ারি) ৪০ এ পা দিলেন, কিন্তু বয়স যে শুধুই একটি সংখ্যা তা আবারও ফুটে উঠল তার সদ্য তোলা তিনটি আলোকচিত্রে। খবর: সিএনএন ও ডেইলি মেইলের। রাজপ্রাসাদ সূত্রে বলা হয়েছে, কেটের তোলা তিনটি ছবিতে তার ব্যক্তিত্বের তিনটি দিক ফুটে উঠেছে। কেউ গার্ডেনে ইটালির ফ্যাশন ফটোগ্রাফার পাওলো রোভার্সি ছবিগুলো তুলেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি রাজকীয় ভঙ্গিতে লাল পোশাকে দাঁড়িয়ে আছেন। বাকি দুটো ছবিতে ক্লোজআপ ভঙ্গি ও পোট্রেট অবয়বে ছবি তোলা হয়েছে। তার সব ছবিতেই অলংকার বলতে শুধু একটি কানের দুল রয়েছে। এ দুলে রানীর ব্যক্তিগত সংগ্রহে থাকা ডায়মন্ড বসানোয় তার উপস্থাপন সেদিকেই ইঙ্গিত করছে। সাদা কালো ছবি দুটোতে কেট প্রিন্সেস ডায়নার মুক্তো ও হিরে বসানো কানের দুল পরেছেন। পোট্রেটের ডান পাশে যেখানে তার এনগেজমেন্টের রিংটি ফুটে উঠেছে। যেটি প্রিন্স উইলিয়ামের প্রয়াত মা ডায়না আঙুলে পরতেন। পোশাকগুলো ডিজাইন করেছেন আলেকজান্ডার ম্যাককুইন। এ ফ্যাশন ডিজাইন হাউজ ২০১১ সালে কেটের বিয়ের পোশাক তৈরি করেছিল। সেন্ট অ্যান্ড্রিউস বিশ্ববিদ্যালয়ে শিল্পের ইতিহাস নিয়ে পড়াশোনা করা কেট এ ছবিগুলো তোলার ক্ষেত্রে সেসিল বিটনের কাজ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। যিনি রানী এলিজাবেথ ও রাজকুমারী মার্গারেটের আলোকচিত্রী ছিলেন। কেটের এ ছবি তোলা রাজকুমারী ডায়নার কথা মনে করিয়ে দেয়। তিনি ১৯৮৯ সালে ফরাসী নাগরিক মি. ডিমারসেলিয়েরকে রাজপরিবারের কোনো সদস্যের ছবি তোলার জন্য প্রথম নন-ব্রিটিশ ফটোগ্রাফার হিসেবে নিয়োগ করেছিলেন। তিনি তখন ডায়নার সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে তোলা সাদা-কালো ছবির সিরিজ করেছিলেন। কেট এ ছবিগুলো আগামী বছর পুনরায় খোলার পর লন্ডন গ্যালারিতে প্রদর্শনের অনুমতি দিয়েছেন। কেটের ছবি বার্কশায়ারেও প্রদর্শিত হবে, যেখানে তার বাবা-মা থাকেন, এখানেই প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার ছাত্রাবস্থায় দেখা হয়েছিল। অ্যাংলেসলি ও উত্তর ওয়েলসেও ছবিগুলোর প্রদর্শনী হবে, যেখানে রাজ দম্পতি তাদের বিয়ের পর প্রথম ব্ছরটি অতিবাহিত করেছিলেন। তবে জন্মদিন উপলক্ষে এভাবে নান্দনিক ছবি তুললেও রাজপ্রাসাদ জানিয়েছে, কেট ব্যক্তিগতভাবেই তার জন্মদিন পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App