×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কমেডিয়ান বব স্যাগেট মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রের কমেডিয়ান বব স্যাগেট মারা গেছেন

বব স্যাগেট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিনেতা ও কৌতুকশিল্পী বব স্যাগেট (৬৫) মারা গেছেন। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বব সিটকম ফুলসিটি সিরিজে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।

রবিবার (৯ জানুয়ারি) ফ্লোরিডার অরল্যান্ডোতে রিটজ কার্লটন হোটেলে তার রুমে হোটেলের একজন কর্মকর্তা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া-শব্দ পায়নি।

বিবিসিতে প্রকাশিত খবরে জানা যায়, তার মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট রয়ে গেছে।

কিন্তু স্থানীয় শেরিফের কার্যালয় থেকে এক টুইটার পোস্টে বলা হয়েছে, গোয়েন্দারা তাৎক্ষণিক তদন্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মাদক সেবনের কারণ খুঁজে পায়নি।

স্যাগেট একজন অভিজ্ঞ স্ট্যান্ডআপ কমেডিয়ান ছিলেন। সবেমাত্র যুক্তরাষ্ট্র জুড়ে নতুন কমেডি ট্যুর শুরু করেছিলেন। গত শনিবারই ফ্লোরিডার জ্যাকশনভিলে তিনি কৌতুক পরিবেশন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App