×

আন্তর্জাতিক

স্পেনে বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১০:৪০ এএম

স্পেনে বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে নিহত ৫

প্রতীকী ছবি

স্পেনে একটি বৃদ্ধাশ্রমে আগুনে ৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের অগ্নিনির্বাপণ দপ্তর জানায়, বুধবার গভীর রাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়।

তারা আরও জানায়, আগুনে পুড়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরও ২৫ জনকে উদ্ধার করা হয়। পরে ভবনটিতে অবস্থানরত মোট ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেন দমকল কর্মীরা।

স্প্যানিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিটের মাধ্যমে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App