×

আন্তর্জাতিক

ভারতের পুনেতে ছাত্রীদের নগ্ন করে নকল তল্লাশির অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ১০:৫৭ এএম

ভারতের পুনেতে ছাত্রীদের নগ্ন করে নকল তল্লাশির অভিযোগ
ভারতের পুনের এমআইটি বিশ্বশান্তি গুরুকুল স্কুলের দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ছাত্রীদের নগ্ন করে তল্লাশির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলছেন, নকল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে না দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন অভিযোগ করছেন। ঘটনার বিষয়ে ছাত্রীরা প্রথমে তাদের অভিভাবককে জানায়। পরে স্থানীয় পুলিশকে অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২১, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার আগে এই ঘটনা ঘটে। শনিবার এ বিষয়ে চার ছাত্রী অভিযোগ জানায়। তবে তারা বলছে, যেখানে তাদের পোশাক খুলে তল্লাশি করা হয় সেখানে প্রতিষ্ঠানের আরও শিক্ষার্থী ছিল। এক ছাত্রী বলেন, ওরা প্যান্ট, অ্যাপ্রোন ও কুর্তা খুলে নকল খুঁজতে শুরু করে। যেসব মেয়েরা বলেছে তাদের মাসিক চলছে তাদের বাথরুমে নিয়ে গিয়ে কথার সত্যতা যাচাই করা হয়েছে। আমি প্রতিবাদ করি তাই আমাকে তারা স্পর্শ করেনি। পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে তারা তদন্ত করে দেখছে। শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলছেন, নকল নিয়ে কেউ ঢুকছে কি না তার তল্লাশি জরুরি কিন্তু সেটি কখনই এভাবে নয়। এ বিষয়ে একজন অভিভাবক বলছেন, মেয়ের কাছে থেকে আমি ঘটনার বিষেয়ে জানতে পেরে অধ্যক্ষের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেন, পারলে কলেজের বিরুদ্ধে কিছু করতে। তল্লাশি চলবে। যাদের তল্লাশি করা হয়েছে তাদের মধ্যে একজন বিবাহিতও ছিল। ওই ছাত্রীর স্বামীর পরিবার থেকে এখন তার পড়াশোনা বন্ধ করে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App