×

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প: ৬৭ জনের প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১১:২৩ এএম

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প: ৬৭ জনের প্রাণহানি
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। হারিয়েছে। দেশটির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহে এ ভূমিকম্প সংঘটিত হয়। সোমবার রেডক্রস একথা জানিয়েছে। গত সপ্তাহের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। সেখানে হাজারো লোক গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া দ্বীপটিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে দক্ষিণ হাইল্যাণ্ডস, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। পাপুয়া নিউগিনির রেডক্রসের কান্ট্রি হেড উদয় রেগমী বলেন, 'গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছেন। পাপুয়া নিউগিনির ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম’ আমাদের একথা জানিয়েছে।' তিনি  বলেন, ‘ওই ভূমিকম্পে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App