×

আন্তর্জাতিক

লতাদির প্রয়াণে আমি নির্বাক: মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

লতাদির প্রয়াণে আমি নির্বাক: মোদি

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে ব্যথিত মোদি

৯২ বছর বয়সে প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে ভারতের সংস্কৃতি জগতে তৈরি হল এক শূন্যতা। আর এই শূন্যতা কোনওদিন পূরণ হবে না বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী টুইট করে জানান তিনি নির্বাক। কেন্দ্রের পক্ষ থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে লতা মঙ্গেশকরের প্রয়াণে। খবর হিন্দুস্তান টাইমস।

এদিন টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে দিয়ে চলে গেলেন যা কখনও পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’

মোদি আরও লেখেন, ‘লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরে তিনি সর্বদা ভারতের বৃদ্ধি সম্পর্কে উত্সাহী ছিলেন। তিনি সবসময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।’

নরেন্দ্র মোদি লেখেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সঙ্গে শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App