×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এবার শনাক্ত করোনার হাইব্রিড ধরন ডেল্টাক্রন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৮ এএম

যুক্তরাজ্যে এবার শনাক্ত করোনার হাইব্রিড ধরন ডেল্টাক্রন

প্রতীকী ছবি

যুক্তরাজ্যে এবার করোনার হাইব্রিড ধরন ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। অর্থাৎ ওমিক্রন ও ডেল্টা দুটি ধরনের মিশ্রণে তৈরি এ ধরন। বিষয়টি স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়েছে। করোনার ডেল্টা এবং ওমিক্রন এই দুই ধরনের চরিত্রই এতে রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে করোনার হাইব্রিড ধরনটি শনাক্ত হয়। ইতোমধ্যেই মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়েছে।

প্রশ্ন উঠতে পারে, করোনার হাইব্রিড ধরন ডেল্টাক্রন কতখানি বিপজ্জনক? এ বিষয়ে এখনও কিছু বলেনি এইচএসএ। গবেষকরা বলেন, মহামরিতে এ পর্যন্ত সবচেয়ে প্রাণহানি ঘটে ডেল্টার কারণে। অন্যদিকে ওমিক্রন হলো সংক্রামক স্ট্রেইন। এর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মৃত্যুর ক্ষমতা একেবারেই কম।

২০২১ সালের ডিসেম্বরে সাইপ্রাসে ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয়। ইউনিভার্সিটি অব সাইপ্রাসের গবেষক লিয়োনিডস কসট্রিকিস সেসময় দাবি করেছিলেন, তার দল অন্তত ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করতে পেরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App