×

আন্তর্জাতিক

বন্যা-ভূমিধ্বসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬ এএম

ব্রাজিলের রিও ডি জেনিরোয় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ৪ শ’র বেশি মানুষ। এ ঘটনায় এখনো চলমান উদ্ধারকাজ। এ পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো।

রিও ডি জেনিরো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৫ জন। পেট্রোপোলিস শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মাটি ধসে এখনো কতজন মানুষ আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

শহরটির মেয়র রুবেনস বোমটেম্পো এটি একটি কঠিন সময় উল্লেখ করে জানান, উদ্ধারকাজ চলছে, কতজন মানুষ নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ভুক্তভোগীদের স্বজনরা গত মঙ্গলবার থেকে অপেক্ষা করছেন, কিন্তু খোঁজ মিলছে না অনেকের। রিও ডি জেনিরোর পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, তারা ৩৫ জন নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছে।

গত মঙ্গলবার দেশটির পেট্রোপোলিস শহরে মাত্র তিন ঘণ্টায় ২৫ দশমিক ৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির বেশি) বৃষ্টির পর থেকে এ দুর্যোগের শুরু। ওই এলাকায় আগের ৩০ দিন মিলিয়েও এত বৃষ্টি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিধসে অনেক বাড়ি-গাড়ি ভেসে যেতে দেখা গেছে। পেট্রোপোলিস ও এর আশপাশের এলাকাগুলো বন্যায় থইথই। স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, বহু বাড়ি কাদামাটিতে তলিয়ে রয়েছে। সেখানে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

গভর্নর ক্লদিও কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ১৯৩২ সালের পর থেকে পেট্রোপোলিসে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে এবার। কাস্ত্রো আরও বলেন, পূর্বাভাসে বিষয়টি মোটেও ধারণা করা যায়নি যে এতো বৃষ্টি হবে।

এ প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এক টুইটে বলেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে রাজ্যটিতে।

ব্রাজিলের আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি হয় বছরের শুরুতেই। বিশেষ করে জানুয়ারির শুরুতে মিনাস গেরাইস রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়। মাসের শেষের দিকে সাও পাওলো রাজ্যে মোট ৪০ জনের প্রাণহানি ঘটে বন্যা ও ভূমিধ্বসের মতো দুর্যোগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App