×

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ফের ভূমিকম্পে ১৮জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ১২:৪৯ পিএম

পাপুয়া নিউগিনিতে ফের ভূমিকম্পে ১৮জন নিহত
মাত্র নয় দিনের ব্যবধানে আবারও ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউ গিনিতে। ভূমিকম্পে প্রাথমিকভাবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মার্চ) দিনগত রাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল পাপুয়া নিউ গিনির দক্ষিণস্থ পার্বত্য অঞ্চল বলে জানান দেশটির হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বান্দো। তিনি জানান, আমরা হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত নই। ওই অঞ্চলটিতে অনেক মানুষের বসবাস। গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ৫৫ জনের প্রাণহানি ঘটে। প্রত্যন্ত গ্রাম এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এংগা প্রদেশের পরগেরা থেকে ৫৫ মেইল দক্ষিণে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন স্থানে ভূমি ধসের খবর পাওয়া যায়। বিমানবন্দরের রানওয়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। টেলিযোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হয়। সরকারি সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এতে প্রায় দেড় লাখ মানুষ সহায়-সম্বলহীন হয়ে পড়ে। ওই দুর্গম পাহাড়ি অঞ্চলের ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পাঠাতেও ব্যাপক বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App