×

আন্তর্জাতিক

ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৪:৩৫ পিএম

ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

ইউক্রেনে সপ্তাহব্যাপী হামলায় দেশটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলার সপ্তম দিন আজ। জাতিসংঘ বলেছে, এক সপ্তাহব্যাপী চলা এ হামলায় কমপক্ষে ১৩৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।

কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। খবর বিবিসির।

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

ইউক্রেন সরকারের দাবি হামলায় এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলার সূচনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App