×

আন্তর্জাতিক

মারিওপোলের রাস্তায় রাস্তায় মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০২ এএম

মারিওপোলের রাস্তায় রাস্তায় মরদেহ

ছবি: সংগৃহীত

রুশ হামলায় মারিওপোল শহরের নিহতের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই স্থানীয় প্রশাসনের কাছে। তবে মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অলরভ জানান, এই শহরে ১ হাজার ২০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অলরভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডেপুটি মেয়র বলেন, মৃতের সংখ্যা সম্পর্কে এটি কেবল একটি ধারণা। কেননা শুধুমাত্র রাস্তা থেকে আমরা ১ হাজার ২০৭ জনের মরদেহ সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, শহরের বাইরে কবরস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ায় ৪৭ জনকে গণকবরে দাফন করা হয়েছে। তাদের সবার পরিচয় পাওয়া যায়নি।

অরলভ বলেন, রুশ বাহিনীর অতর্কিত হামলার কারণে শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া বা নিরাপদ আশ্রয়ে আনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বুধবার ব্যক্তিগত গাড়িতে পালানোর চেষ্টাকারী প্রায় ১০০ জনকে আবার শহরে ফিরে আসতে হয়েছিল। কেননা শহর থেকে বের হওয়ার একটি চেকপয়েন্টে রাশিয়ান বাহিনী "সরাসরি গাড়িতে নয়, গাড়ির চারপাশে" গুলি চালানো শুরু করেছিল। তাই আবার শহরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App