×

আন্তর্জাতিক

কান্দাহারে তালেবান হামলায় ৪১ সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ০১:৩৮ পিএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনা ক্যাম্পে তালেবানের হামলায় অন্তত ৪১ সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দুটি গাড়িতে এসে আত্মঘাতী এই হামলা করা হয়। এরপর সৈন্যদের সঙ্গে কয়েক ঘণ্টা হামলাকারীদের সংঘর্ষ চলে। খবর: আলজাজিরার। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনা ক্যাম্পে তালেবানের হামলায় অন্তত ৪১ সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দুটি গাড়িতে এসে আত্মঘাতী এই হামলা করা হয়। এরপর সৈন্যদের সঙ্গে কয়েক ঘণ্টা হামলাকারীদের সংঘর্ষ চলে। খবর: আলজাজিরার। কান্দারের এমপি খালিদ পশতুন বলেছেন, জঙ্গিদের হামলায় অন্তত ২৪ সৈন্য আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। হামলার পরপরই তালেবান সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে দায় স্বীকার করেছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্য প্রত্যাহার করার পর থেকেই আফগানিস্তানের সেনারা জঙ্গিদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App