×

আন্তর্জাতিক

আগামী ২৩ মার্চ বেলমার্শ কারাগারে অ্যাসাঞ্জের বিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম

আগামী ২৩ মার্চ বেলমার্শ কারাগারে অ্যাসাঞ্জের বিয়ে

স্টেলা মরিস ও জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আগামী ২৩ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে। গত বছরের নভেম্বরের শুরুতে বন্দী অ্যাসাঞ্জকে কারাগারে বাগ্‌দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। তবে বিয়েতে মাত্র চারজন অতিথিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড স্টেলা মরিস ও অ্যাসাঞ্জের বিয়ের পোশাকের ডিজাইন করছেন। অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষেরা স্কটল্যান্ডের হওয়ায় বিয়েতে অ্যাসাঞ্জ পরবেন সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত স্টেলা মরিস। রবিবার অ্যাসাঞ্জের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্টেলা মরিস বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিরূপ হলেও আমরা অবশ্যই বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। আমাদের বিয়ের পরিকল্পনায় বেআইনি হস্তক্ষেপও করা হচ্ছে।’

স্টেলা আরও বলেন, ‘জুলিয়ান বিয়ের জন্য মুখিয়ে আছে, কারণ কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর অনেক দিন পর অবশেষে আমাদের পরিণয় হচ্ছে। সে বিদেশি একটি শক্তির (যুক্তরাষ্ট্র) ইশারায় এখন বন্দী। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগও গঠন করা হয়নি। এটা সম্পূর্ণরূপে একজনের জন্য অসম্মানজনক।’

যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় বন্দীরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হবে তাদের। ২০২১ সালের শেষ দিকে কারাগারে বিয়ে করার অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেন অ্যাসাঞ্জ। নভেম্বরে তার আবেদন মঞ্জুর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App