×

আন্তর্জাতিক

মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম

মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস
মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস

ইউক্রেনের রাশিয়ার বোমার ধ্বংস হয়ে গেছে ইউরোপের অন্যতম বৃহৎ স্টিল কারখানা

ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

শহরটি রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কর্মকর্তারা রবিবার এ কথা জানান। খবর বিবিসির

ইউক্রেনের আইনপ্রণেতা লিসিয়া ভ্যাসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে।

কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুন্ডলি উড়তে দেখা যায়।

ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাট আখমেতভের নিয়ন্ত্রণাধীন মেটিনভেস্ট গ্রুপের অংশ এই আজভস্টাল কারখানা।

যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতভ ইউক্রেনে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App