×

আন্তর্জাতিক

চীনে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১১:৪১ এএম

চীনে আজ বুধবার (৬ এপ্রিল) করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এদিকে সাংহাইয়ে লকডাউন সত্ত্বেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। খবর বাসসের।

বিশ্বে চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সেসময় দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শূন্য নীতি ঘোষণা করে তা এখন প্রচণ্ড চাপের মুখে পড়ে গেছে।

চলতি বছরের মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা ও আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ধরন শনাক্ত করেছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন।

এদিকে চীনের ৮০ শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আড়াই কোটি জনসংখ্যার এ নগরীতে ধাপে ধাপে লকডাউন দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App