×

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক গবেষণাগারে শর্ট সার্কিট থেকে আগুন, নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১০:৫১ এএম

রাশিয়ার সামরিক গবেষণাগারে শর্ট সার্কিট থেকে আগুন, নিহত ৭

বৃহস্পতিবার রাশিয়ার তেভর শহরে একটি সামরিক গবেষণাগারে আগুন লাগে

রাশিয়ার সামরিক গবেষণাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্থানীয় জরুরি পরিষেবার সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ খবর জানিয়েছে।

রাশিয়ার তেভর শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবার সূত্র জানায়, এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। নিয়ন্ত্রণে আনার আগে প্রায় আড়াই হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

খবরে বলা হয়, আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে। ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।

তিন বছর আগেও এ গবেষণাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতও ছিল শর্ট সার্কিট থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App