×

আন্তর্জাতিক

ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত অর্ধশতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৯:০০ এএম

ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত অর্ধশতাধিক

শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন জ্বলছে

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বহু লোক হতাহত হয়েছে। সবশেষ পাওয়া খবরে বলা হয়, অন্তত ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে । তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং মলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। বিপণীকেন্দ্রটিতে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিবিসির সংবাদদাতা ধারণা করছেন যে এটি হয়তো একটি 'গাইডেড মিসাইল' বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মত ক্ষেপণাস্ত্র ছিল।

আক্রান্ত শপিং সেন্টারটি রুশ-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ আক্রমণকে 'যুদ্ধাপরাধ' বলে বর্ণনা করেছেন।

মধ্যে ইউক্রেনে দনিপার নদীর তীরের এই শিল্পকারখানা সমৃদ্ধ শহরটিতে প্রায় ২২০,০০০ লোক বাস করে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App