×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালালেন গোটাবায়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:৩৮ এএম

পদত্যাগপত্রে সই করেই শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালালেন গোটাবায়া রাজাপাকসে। দেশটিতে ৭৩ বছর বয়সী এই রাজনীতিক স্ত্রী ও এক দেহরক্ষীসহ চারজন যাত্রীকে নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ-৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেন গোটাবায়া। বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা গোটাবায়ার পাসপোর্টে সিল মারতে রাজি না হওয়ায় মঙ্গলবার এই দ্বীপরাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার জন্য নৌবাহিনীর টহল নৌযান ব্যবহারের চেষ্টা করেন তিনি। খবর এএফপির।

আরও পড়ুন : অবশেষে পদত্যাগপত্রে সই করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় চলমান অস্থিরতা এবং এর জেরে সাধারণ জনগণের ক্ষুব্ধ আন্দোলনের দাবানল আছড়ে পড়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে। গত শনিবার দেশটির শীর্ষ এই দুই নির্বাহীর বাসভবনের দখল নেন বিক্ষোভকারীরা, এখনও তারা সেখানেই অবস্থান করছেন। তাদের দাবি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা না দিলে সরকারি বাসভবন ছাড়বেন না তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App